প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
গাজীপুরে একদিনে ৩০টি প্রকল্প উদ্বোধন করলেন প্রশাসক

মো: আমির হোসেন রিয়েল ঃ-ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা সহজতর ও মানুষের কল্যাণে ৩০ টি প্রকল্প উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী। শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে এসব প্রকল্প উদ্বোধন করা হয়। প্রকল্পের মান নিশ্চিতে জেলা পরিষদের পক্ষ থেকে ঠিকাদারদের মনিটরিং সহ সব প্রকল্পে স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করার কথা উল্লেখ করে প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, একদিনে ইউনিয়ন পর্যায়ে ৩০ টি প্রকল্প উদ্বোধন একটি অনন্য নজির। মানুষকে উন্নয়নে সম্পৃক্ত করতে তাদের জন্য রাস্তা ঘাট, মাদ্রাসাসহ এসব কল্যাণমুখী প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ হোসেন ভূঁইয়া, কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সট: ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী
প্রশাসক, গাজীপুর জেলা পরিষদ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ bangladeshexpress24